আমাদের শারীরিক ও আত্মিক উভয় জীবনেই সর্বদা অনেক পরীক্ষা ও বাধা থাকে। অতীতে, যখন ইস্রায়েলীয়রা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল—যেমন জল ও খাবারহীন মরুভূমি এবং দৈত্যাকার জাতি অধ্যুষিত কনান দেশ— তখন যিহোশূয় ও কালেব কেবল ঈশ্বরের উপরই আশা রেখেছিলেন। তাদের মত, কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের খোলা আশার দ্বার দেখার বিশ্বাস থাকা আমাদের প্রয়োজন।
ঠিক যেমন যীশুর পুনরুত্থান ও স্বর্গারোহণের মাধ্যমে ঈশ্বর প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের জন্য স্বর্গরাজ্যের আশার দ্বার উন্মুক্ত করেছিলেন, যারা যীশুর ক্রুশবিদ্ধ হওয়ায় হতাশ হয়েছিলেন, এবং ঠিক যেমন যীশু পিতরকে—যিনি সারারাত কিছুই ধরতে পারেন নি—তাঁর বাক্য পালনের অলৌকিকতা দেখিয়েছিলেন, ঠিক তেমনি আজও, খ্রীষ্ট আনসাংহোং-এর এই বাক্য, “সুসমাচার সারা জগতে প্রচারিত হবে,” অবশ্যই পূর্ণ হবে।
“সদাপ্রভু, আমার অন্তকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি, জানাও, আমি জানিতে চাহি, আমি কেমন ক্ষণিক। এখন, হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা।” গীতসংহিতা ৩৯:৪-৭
“কিন্তু যে কেহ শেষ পর্য্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর সর্ব্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।” মথি ২৪:১৩-১৪
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি