রাজা আসা ও রাজা যিহোশাফট বিশ্বস্তভাবে ঈশ্বরের বিধি ও ব্যবস্থা পালন করতেন, প্রত্যেক মূর্তি ভেঙে ফেলতেন এবং এই অটল বিশ্বাসে তাদের প্রজা ও রাজ্য শাসন করতেন যে, যতক্ষণ ঈশ্বর তাঁদের সাথে থাকবেন, ততক্ষণ সবকিছু ভালোভাবেই চলবে। ফলস্বরূপ, ঈশ্বর তাদের দেশকে শান্তি দান করেছিলেন এবং তাঁদের উপর অফুরন্ত আশীর্বাদ ও মহিমা বর্ষণ করেছিলেন।
বাইবেলে লিপিবদ্ধ ইতিহাসের মাধ্যমে ঈশ্বর মানবজাতিকে তাঁর আশীর্বাদ লাভের পথ দেখিয়েছেন। আমরা যেন আসার মতো ঈশ্বরের অন্বেষণ না করে সাহায্যের জন্য শক্তিশালী জাতিগুলোর দিকে ফিরে যাওয়ার পাপ না করি। অথবা যিহোশাফটের মতো, যারা মন্দ কাজ করে, তাদের সঙ্গে একাত্ম হয়ে বা তাদের সাথে কোন কাজে হাত দিয়ে পাপ না করি। কারণ যখন আমরা ঈশ্বরকে ভুলে গিয়ে আমাদের চারপাশের মানুষ ও পরিস্থিতির ওপর ভরসা করি, তখন তিনি আমাদের থেকে তাঁর আশীর্বাদ ফিরিয়ে নেন।
আসার রাজত্বের পঞ্চদশ বৎসরের তৃতীয় মাসে লোকেরা যিরূশালেমে একত্র হইল। আর সেই দিনে তাহারা আনীত লুট দ্রব্য হইতে সাত শত গোরু ও সাত সহস্র মেষ সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল। আর তাহারা এই নিয়মে আবদ্ধ হইল যে, আপন আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবে; এই শপথে সমস্ত যিহূদা আনন্দ করিল, কেননা তাহারা আপনাদের সমস্ত অন্তঃকরণের সহিত শপথ করিয়াছিল; এবং সম্পূর্ণ বাসনার সহিত সদাপ্রভুর অন্বেষণ করাতে তিনি তাহাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিলেন; আর তিনি চারিদিকে তাহাদিগকে বিশ্রাম দিলেন। ২ বংশাবলি ১৫:১০–১৫
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি